• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

‘সুপার বিমান’ বানাবে লকহিড মার্টিন

122683_1প্রযুক্তি ডেস্ক: সি-১৩০জে সুপার হারকিউলেস পরিবহন বিমান তৈরির বিষয়ে লকহিড মার্টিন কোম্পানির সঙ্গে চুক্তি করেছে মার্কিন বিমান বাহিনী।

চুক্তি অনুযায়ী, আগামী ৫ বছরে লকহিড কোম্পানি মোট ৮৩টি বিমান সরবরাহ করবে মার্কিন বিমান বাহিনী, কোস্ট গার্ড ও মেরিন কোরকে।

লকহিড বলছে, চুক্তির বিষয়ে আরো কিছু আনুষ্ঠানিকতা রয়েছে এবং সেগুলো চলতি বছরের মধ্যেই শেষ করা হবে।

পেন্টাগনের তথ্য অনুসারে ২০১৩ সালে এ বিষয়ে একটি চুক্তি হয় এবং তখন ৭৯টি বিমানের জন্য ৫৯০ কোটি ডলারের একটি চুক্তি করা হয়েছিল। পরে সে চুক্তি বাস্তবায়ন হয়নি।

নতুন করে কত ডলারের চুক্তি হয়েছে সে বিষয়ে কিছু বলেনি লকহিড। নতুন চুক্তির বিষয়ে দুবছরের বেশি সময় ধরে আলোচনার পর গত সপ্তাহে সমঝোতা হয়েছে।

এ পর্যন্ত লকহিড মার্টিন কোম্পানি ১৬টি দেশে সি-১৩০ জে সামরিক পরিবহন বিমান বিক্রি করেছে। এ বিমানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অপ্রস্তুত রানওয়ের ওপর ল্যান্ড করতে আবার উড়তে পারে।

সূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ