• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাকেটিকের জোড়া গোলে বার্সেলোনার জয়

Barcelona1445374704খেলাধুলা ডেস্ক : বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি নেই। তাতে কি হয়েছে? সেই প্রভাব এখনো পড়তে দেয়নি তার সতীর্থরা। মেসিকে ছাড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। তবে এমন জয়ে গোলের দেখা পাননি নেইমার দ্য সিলভা কিংবা লুইস সুয়ারেজ।

তাদের দিনে তারকা বনে গেছেন ইভান রাকেটিক। দ্বিতীয়ার্ধে করা তার জোড়া গোলে ভর করে ব্যাটে বরিসবের বিপক্ষে বার্সেলোনা জয় পেয়েছে ২-০ গোলে। তবে দুটি গোলের মূলে ছিলেন নেইমার। তার বাড়িয়ে দেওয়া বল থেকেই গোল দুটি করেছেন রাকেটিক।

মঙ্গলবার দিবাগত রাতে ব্যাটে বরিসবের মাঠে অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি লুইস এনরিকের শিষ্যরা। রক্ষণাত্মক খেলার মাধ্যমে প্রথমার্ধে নিজেদের জাল অক্ষুন্ন রাখে স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে খেই হারায় তারা। আর সেই সুযোগ দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় সফরকারী কাতালানরা।

ম্যাচের বয়স তখন ৪৮ মিনিট। নেইমারের বাড়িয়ে দেওয়া বল বক্সের বাইরে থাকা রাকেটিক পেয়ে যান। সেখান থেকেই শট নেন। বরিসবের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল তার নিশানা খুঁজে নেয় (১-০)। এরপর ৬৪ মিনিটে আরো একটি গোল করেন তিনি। এবারও তার গোলের জোগানদাতা নেইমার। বক্সের মধ্যে থাকা রাকেটিক বল পেয়ে যান নেইমারের কাছ থেকে। ডান কোণা দিয়ে জালে জড়িয়ে দেন (২-০)। এরপর বাদবাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি।

এ জয়ের ফলে ৩ ম্যাচের দুটিতে জিতে একটিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ