• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |

গাইডলাইন তৈরি: আগামী বছর আসছে ফোর জি

বিটিআরসিসিসি ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিদায়ী চেয়ারম্যান সুনীল কান্তি বোস জানিয়েছেন, চতুর্থ প্রজন্মের (ফোর-জি) মোবাইল সেবার জন্য গাইডলাইন তৈরি হয়েছে। শিগগিরই এ সেবা পাওয়া যাবে।

বুধবার বিটিআরসি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এ সময় বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবীব খান, সচিব সরওয়ার আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সুনীল কান্তি বোস বলেন, উন্নত সেবার জন্য বাড়তি তরঙ্গ প্রয়োজন। ২০১৬ সালে তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দের ঘোষণা দেওয়া হবে। ফোর জি এবং এলটিই (লং টার্ম এভিলিউশন) দ্রুত আসবে।

কল ড্রপের বিষয়ে তিনি বলেন, মুঠোফোনে কথা বলার সময় কল ড্রপ হলেও দেশে তা এখনো সহনীয় পর্যায়ে আছে। কল ড্রপের সমস্যা বাংলাদেশের চেয়ে পার্শ্ববর্তী দেশে বেশি হচ্ছে।

ইন্টারনেট নিরাপত্তায় প্রশিক্ষিত ও দক্ষ লোকবল নিয়ে সাইবার সিকিউরিটি সংস্থা গঠন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন সুনীল কান্তি বোস।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ