• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন |

ইউপি নির্বাচন: চিরিরবন্দরে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় মুখোর

Chirirbandar .photo 25-10-15 (2)চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণার আগেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে দিনাজপুর চিরিরবন্দরের গ্রামীণ জনপদগুলো সরব হয়ে উঠতে শুরু করেছে।
স্থানীয় সরকার পর্যায়ে গুরুত্বপূর্ণ এ নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হওয়ার আগেই উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনকেন্দ্রিক দলীয় সংঘাত শুরু হয়ে গেছে। সরকারের ঘোষণা অনুযায়ী ইউনিয়ন নির্বাচন আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হবে। হিসেব অনুযায়ী প্রায় ৬ মাস বাকি থাকলেও এখনেই নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে এ উপজেলায়। ইতোমধ্যেই ঈদ ও দূর্গাপূজায় ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে সম্ভাব্য প্রার্থীদের পক্ষ হতে সাঁটানো হয়েছে পোস্টার, টাঙানো হয়েছে বিল বোর্ড।
বর্তমান সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা হিন্দুধর্মালম্বীদের দূর্গাপূজার মন্ডবে মোটরসাইকেলের শোডাউন করে ঘুরতে দেখা গেছে এবং বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হচ্ছেন। সাধারণ মানুষের কোন সমস্যা হলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ছুঁটে যাচ্ছেন তাদের কাছে। এমনকি ইউনিয়নের কেউ মারা গেলে মৃত ব্যাক্তির পরিবারকে সমবেদনা জানাতেও ভুলছেন না। এছাড়া বিশেষ করে  চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের সমর্থন বাড়াতে এখন থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীর এমন তৎপরতায় ইউনিয়নবাসী নতুন ভাবে হিসাব নিকাশ করতে শুরু করেছে। তারা মাঠে চষে বেড়ানো প্রার্থীদের কর্মকান্ড নিয়ে বিভিন্ন স্থানে আলোচনা ও সমালোচনার ঝড়ও তুলেছেন। কেউ কেউ বলছেন উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৭নং আউলিয়া পুকুর, ১১নং তেঁতুলিয়া ও ১২নং আলোকডিহি  ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছাড়া বাকি ৯টি ইউনিয়নের চেয়ারম্যানরা ইউনিয়নবাসীকে সঠিক ভাবে সেবা দিতে পারেনি। আবার কেউ কেউ ১২টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের বিপক্ষেই কথা বলে আশা করছে নতুন মুখ। চেয়ারম্যান প্রার্থী হিসাবে যাদের শোনা যাচ্ছে তারা হলেন, ১নং নশরতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নূর-এ আলম সিদ্দিকী নয়ন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুর ইসলাম নুরু, মোঃ আব্দুল মতিন ও শাহ শহীদ আহমেদ, ২নং সাতনালা ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী আব্দুল হামিদ শাহ আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেছেন। বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম শাহ নির্বাচন করবেন না এমন মন্তব্য করছে তার সমর্থীত ভোটাররা। এছাড়া সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ও এনামুল হক শাহ, ৩নং ফতেজংপুর ইউনয়নের বর্তমান চেয়ারম্যান আকতার হোসেন, সাবেক চেয়ারম্যান জাবেদ আলী শাহ, ৪নং ইসবপুর উইনিয়নের বর্তমান চেয়াম্যান আবু হায়দার লিটন, মোঃ শহিদুল ইসলাম, আব্দুল হান্নান ও আব্দুর মতিন, ৫নং আব্দুলপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মঈনুদ্দীন, মেজবাহুল, বাবলু শাহ ও আলী সরকার, ৬নং অমরপুর ইউনিয়নের বর্তমান চেয়ার ম্যান লিয়াকত আলী শাহ, হেলাল উদ্দিন ও ইকবাল আলী, ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাসিবুল হাসান বাবু, আজর শাহ ও এহসাব উদ্দিন, ৮নং সাইতাড়া ইউনিয়নের মোকাররম হোসেন, আশরাফ আলী, সন্তোষ কুমার রায় ও ওয়াজেদ আলী, ৯নং ভিয়াইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান (মতিয়া), রফিকুল ইসলাম, নরেন চন্দ্র, মনি চন্দ্র, গুলজার রহমান, শান্ত চন্দ্র রায় ও শাহিন মন্ডল, ১০নং পূনট্রি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিয়ার রহমান ও কামাল শাহ, ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুনীল কুমার সাহা, হামিদুল হক ও আজগার আলী মাষ্টার, ১২নং আলোকডিহি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক ও লিয়াকত আলী লিটন। বর্তমান চেয়ারম্যান ছাড়াও দু’য়ের অধিক প্রার্থী দূর্গাপূজাকে নিজের জাহির ও প্রচারণার মাধ্যম হিসাবে মোটরসাইকেলের শোডাউন করে মন্ডবে ঘুরতে দেখা গেছে। এসব মিলে চিরিরবন্দরের গ্রামীণ জনপদগুলো সরব হয়ে উঠতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ