• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে চট্টগ্রাম আবাহনী

Chittagong_Abahany1445974556খেলাধুলা ডেস্ক : টুর্নামেন্টের শুরু থেকে আফগানিস্তানের ক্লাব স্পিনগর বাজান যেভাবে খেলেছে তাতে ফাইনালে তাদের ওঠার সম্ভাবনাই দেখছিল সবাই। কিন্তু সবাইকে তাক লাগিয়ে ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী।

মঙ্গলবার প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের ক্লাবটিকে ৩-১ গোলে ধরাশায়ী করে প্রথমবারের মতো আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টে অপরাজিত থাকা স্পিনগর বাজান ক্লাবকে ম্যাচের শুরু থেকেই কোণঠাসা করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আকাশী-নীল জার্সিধারীরা। তারই ধরাবাহিকতায় ম্যাচের ২৪ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে লিড এনে দেন ক্যামেরুনের ফরোয়ার্ড স্টিভ থমাস। তাকে গোলে সহায়তা করেন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক জাহিদ হাসান এমিলি। প্রথমার্ধে অবশ্য ওই একটি গোলই হয়। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এলিটা কিংসলে। ম্যাচের ৭৯ মিনিটে অবশ্য একটি গোল শোধ দেয় আফগানিস্তানের ক্লাবটি (২-১)। এরপর ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে নিজের জোড়া গোল পূর্ণ করেন এলিটা কিংসে। আর চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় তুলে নিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠে চট্টগ্রাম আবাহনী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ