• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ছিটকে গেলেন সৌম্য, কপাল খুললো ইমরুলের

166746_1খেলাধুলা ডেস্ক: ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে আরেক বাঁ হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসকে। বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুখ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দলের অনুশীলনে বাঁ পাঁজরে ব্যথা পান সৌম্য সরকার। ব্যথাটা না কমায় বুধবার সকালে এমআরআই করানো হয় তার। ব্যথা মারাত্মক না হলেও সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় লাগবে বলে ঝুঁকি নিচ্ছেন না নির্বাচকরা।

এদিকে সৌম্যর ইনজুরির কারণে কপাল খুলেছে ইমরুল কায়েসের। প্রায় আট মাস পর আবারও বাংলাদেশ জাতীয় দলের রঙিন জার্সিতে খেলার সুযোগ পেলেন ইমরুল। সর্বশেষ বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছেন ইমরুল কায়েস। বিশ্বকাপে হতাশাজনক ফলাফলের পর দল থেকে বাদ পড়ে যান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ