• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দীপন হত্যায় মাদ্রাসা শিক্ষক আটক !

Jahid1446820854ফেনী : জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় ফেনীর ফুলগাজী থেকে মুফতি জাহিদ হাসান মারুফ নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে ফুলগাজী থানার উত্তর তারাকুচা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তবে ঢাকায় মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তসংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বিষয়টি স্বীকার করেননি।

মারুফের বাবা মুফতি হাবিব উল্লাহ জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরিচয়ে একদল লোক তার ছেলে মারুফের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা ও দীপন হত্যায় জড়িত থাকার তথ্য রয়েছে দাবি করে, তার বাড়ি ও মাদ্রাসায় অভিযান চালিয়ে মারুফকে আটক করে নিয়ে যায়। মুফতি হাবিব উল্লাহর দাবি, তার ছেলে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।

আমজাদহাট ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম জানান, বিষয়টি তিনি মারুফের বাবার কাছ থেকে শুনেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।

একই অভিমত ফুলগাজী থানার পরিদর্শক মাইন উদ্দিনের। তিনি বলেন, এ ধরনের অভিযানের আগে স্থানীয় থানাকে জানানো হয়। কিন্তু এ বিষয়ে তথ্য তাদের জানা নেই।

রাইজিং

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ