• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |

দিনাজপুর পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী যারা

All Mayor Final Picমাহবুবুল হক খান, দিনাজপুর : আসন্ন দিনাজপুর পৌরসভার নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন। ইতোমধ্যে এসব প্রার্থী পৌরবাসির দোয়া চেয়ে তাদের ছবিসহ শহরের অলি-গলিতে রঙবেরঙের পোষ্টার ও ব্যানার টানিয়ে দিয়েছেন। এছাড়া সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরাও পিছিয়ে নেই। তারাও ছবিসহ রঙবেরঙের পোষ্টার ও ব্যানার টানিয়ে দিয়েছেন
আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, জাগপা, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠনের সম্ভাব্য প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে মাঠে নেমে পড়েছেন। অনেকেই ইতোমধ্যেই গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। গত ঈদুল ফিতর ও ঈদুল আযহায় এবং দূর্গা পুজা উপলক্ষে এসব প্রার্থীরা রঙবেরঙের ব্যানারে টানিয়ে শহরবাসিকে ঈদ ও পুজার শুভেচ্ছা জানিয়েছেন। দিন যতই যাচ্ছে প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে। সবাই ভোটাদের নানা প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন।
দিনাজপুর পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-আওয়ামী লীগের প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি মো. তৈয়ব উদ্দীন চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাজী তাজ-উল-শামস প্রিন্স ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন।
বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আরেক যুগ্ম সাধারন সম্পাদক আকতারুজ্জামান জুয়েল, জামায়াতের সম্ভাব্য প্রার্থী রয়েছেন দিনাজপুর আইনজীবী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. মো. মাইনুল আলম, জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আহমদ শফি রুবেল, জেলা জাগপার সভাপতি আলহাজ্ব রকিব উদ্দীন চৌধুরী মুন্না, ওয়ার্কার্স পার্টির নেতা সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, স্বতন্ত্র প্রার্থী দিনাজপুর পৌরসভার সাবেক প্রথম মেয়র মো. সফিকুল হক ছুটু, দিনাজপুর পৌরসভার বর্তমান কাউন্সিলর ফয়সাল হাবিব সুমন, সাবেক  পৌর প্যানেল চেয়ারম্যান মো. আলতাব উদ্দীন।
তবে এখন পর্যন্ত প্রচারনায় মাঠে রয়েছেন শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. আলতাব উদ্দীন। আনোয়ারুল ইসলাম আশা করেন দলীয়ভাবে তিনি মনোনয়ন পাবেন। অপরদিকে তৈয়ব উদ্দীন চৌধুরী একই আশা ব্যক্ত করে বলেন, দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিবেন। আওয়ামী লীগের অপর প্রার্থী কাজী তাজ-উল-শামস প্রিন্স বলেন, দল মনোনয়ন দিলে দলীয়ভাবে নির্বাচনে অংশ নিবেন। অন্যথায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বর্তমান পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দল পৌর নির্বাচনে অংশ নিলে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিবো। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে কোন পদক্ষেপ নিবেন না তিনি। এদিকে জেলা বিএনপির আরেক যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান জুয়েল বলেন, দলীয়ভাবে মনোনয়ন দিলে তিনি মেয়র নির্বাচনে অংশ নিবেন। স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল হাবীব সুমন বলেন, আমি মেয়র পদে নির্বাচনের জন্য প্রস্তুত। স্বতন্ত্র প্রার্থী মো. আলতাব উদ্দীন বলেন, জনপ্রিয়তাকে পুঁজি করে মেয়র প্রার্থী হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ