• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |

বিধি চূড়ান্ত হলেই পৌর নির্বাচনের তফসিল : সিইসি

রকিবঢাকা : বিধি না হওয়া পর্যন্ত পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।

সকালে বাংলাদেশ নির্বাচন কমিশন সাভার উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, বিধি হলেই তফসিল ঘোষণা করা হবে।  এ সময় মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ