• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন |

জীবনানন্দ কবিতা মেলা ২৭-২৮ নভেম্বর

Kobikunjo__logo_239419345রাজশাহী: রাজশাহীতে কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ চতুর্থবারের মতো দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতা মেলার আয়োজন করেছে।

আগামী ২৭ ও ২৮ নভেম্বর মহানগরীর শাহ মখদুম কলেজ চত্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই কবিতা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি হেলাল হাফিজ।

‘এসো, অফুরন্ত সূর্য আলোর ঈগল’ শীর্ষক দু’দিনব্যাপী কবিতা মেলায় থাকছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি, আলোচনা ও কবিকুঞ্জ পদক-২০১৫ প্রদান অনুষ্ঠান।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার কবিতা মেলা আয়োজনের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবারের দুই দিনব্যাপী কবিতা মেলার বিভিন্ন পর্বে দেশ ও বিদেশের শতাধিক প্রখ্যাত কবি-লেখক ও গবেষকরা উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ