• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |

পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিকল্পধারা

নির্বাচনসিসি নিউজ : আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে দলটি প্রস্তুতি নেওয়া শুরু করেছে। যোগ্য ব্যক্তিদের প্রার্থী করা হচ্ছে বলে জানিয়েছে দলটির ঘনিষ্ঠ সূত্র।

সূত্র আরো জানায়, পৌরসভা নির্বাচনে বিকল্পধারারার সমর্থকসহ আগ্রহী যেকোনো যোগ্য ব্যক্তিকে কুলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। সম্প্রতি দলের নীতিনির্ধারণী পর্যায়ের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই বৈঠকে পৌরসভা নির্বাচন প্রসঙ্গে দলের প্রেসিডেন্ট ও প্রাক্তন রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিকল্পধারার নেতা-কর্মী ও সমর্থক, দেশের সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী এবং উদার গণতান্ত্রিক জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যেকোনো যোগ্য ব্যক্তি বিকল্পধারার সদস্যপদ গ্রহণ করে কুলা প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ  নিতে পারবেন।

বৃহস্পতিবার দলের এক প্রেসবিজ্ঞপ্তিতে পৌরসভা নির্বাচনে মেয়র  ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী প্রার্থীদের বিকল্পধারার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ