• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |

পৌর নির্বাচনে এককভাবে অংশ নেবে আ.লীগ

আ’লীগসিসি ডেস্ক: জোটগতভাবে নয়, এককভাবে পৌর নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া এ পৌর নির্বাচনে দলের তৃণমূল নেতৃত্বের পছন্দের ভিত্তিতে মেয়র প্রার্থীদের মনোনয়ন দিতে একটি বোর্ডও গঠন করেছে দলটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সদস্যরা।

বৈঠক সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মনোয়নের জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে রয়েছেন আওয়ামী লীগের জেলা, উপজেলা, শহর/পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং স্থানীয় সংসদ সদস্যরা। তাদের পরামর্র্শ নিয়ে একজন প্রার্থীকে কেন্দ্রীয়ভাবে মনোনয়ন দেওয়া হবে। এক্ষেত্রে তৃণমূল নেতৃত্বকে নির্বাচনী আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী সব তথ্য প্রার্থীর নামের সঙ্গে পাঠাতে হবে।  আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দফতর বরাবর এসব তথ্য পাঠাতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ জোটগতভাবে নয়, এককভাবে পৌরসভা নির্র্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য একটি বোর্ডও গঠন করা হয়েছে। এই বোর্ড সমন্বয় করে মেয়র পদে মনোনয়ন দেবে। একাধিক প্রার্থী ঠেকাতে কেন্দ্রের কঠোর নির্দেশনা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ