• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |

নির্ধারিত সময়েই ভোট, এমপিদের প্রচারের সুযোগ নেই

নির্বাচনসিসি ডেস্ক: আইনি বাধ্যবাধকতার কারণে পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর থেকে না পেছানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  আসন্ন ২৩৬টি পৌরসভায় নির্বাচন পেছানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠক করেছে ইসি। বৈঠকে নির্বাচন পেছানো হচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি।

দুপুরে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কমিশন সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত বিকেলে জানানো হবে।’

তবে নির্বাচন কমিশন সচিবালয় বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে- ভোট পেছানো হবে না। এমপিদেরও প্রচারের সুযোগ দেওয়া হবে না।

আইনি বাধ্যবাধকতার কারণে পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর থেকে পেছাতে রাজি না হলেও কয়েকটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে এ বৈঠক করে ইসি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ