• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

স্বাধীন বাংলাদেশ

স্বাধীনতা।। অনিন্দ্য টিটো ।।

স্বাধীনতার জন্যে সেদিন

যুদ্ধ হলো দেশে,

যুদ্ধ করে আমরা স্বাধীন

হলাম অবশেষে।

প্রাণ দিয়েছে রাখো মানুষ

এই দেশেরই জন্য,

এ দেশ প্রিয় মাতৃভূমি

নয় বিক্রির পণ্য।

শহীদেরই রক্তে বুকের

পথ হয়েছে লাল,

স্মৃতিগুলো অতীত হলেও

সত্যি চিরকাল।

স্বাধীনতা পেলাম ফিরে

যুদ্ধ হলো শেষ,

মুক্ত স্বাধীন হলাম সবাই

পেলাম বাংলাদেশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ