• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :

বদরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে হুমকি: থানায় জিডি

হুমকিবদরগঞ্জ (রংপুর) প্রতিরিধি: রংপুরের বদরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামকে হুমকি দিয়েছেন রেজাউল করিম পান্না নামে জনৈক এক সাংবাদিক। এব্যাপারে ওই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
থানা সুত্রে মতে, সম্প্রতি উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মোসলমারী গ্রামের আব্দুল হালিম নামের এক ব্যক্তি যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী ভূমি কমিশনার কমল কুমার ঘোষ পুলিশ প্রশাসনসহ ঘটনাস্থলে যান। এসময় বালু উত্তোলনকারীদের হাতে লাঞ্চিত হয় ভূমি কর্মকর্তা। এঘটনায় উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন ভুমি উপসহকারী (তহশিলদার) বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ বালু উত্তোলনকারী আব্দুল হালিমকে গ্রেফতার করে। কিন্তু আসামী গ্রেফতারের পর ধৃত আসামীকে ছেড়ে দেওয়ার জন্য বদরগঞ্জ উপজেলার কথিত সাংবাদিক রেজাউল করিম পান্না পুলিশকে মোবাইল ফোনে হুমকি প্রদান করেন। এমনকি আসামী ছেড়ে দেওয়া না হলে পেপার পত্রিকা ও টিভি চ্যানেলের মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তাকে হয়রানী করার হুমকি দেয়ায় তিনি কথিত ওই সাংবাদিকের বিরুদ্ধে  গত ২৬ নভেম্বর একটি সাধারণ ডায়েরি করেন।

এবিষয়ে বদরগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, আসামী গ্রেফতারের পর থেকে কথিত সাংবাদিক রেজাউল করিম পান্না আমাকে নানা ভাবে ভয়ভীতি ও বদলী করার হুমকী প্রদর্শন করে আসছেন। বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, মোবাইল ফোনে এসব কথা বলা ঠিক হবেনা। আপনার যা কিছু বলার আছে থানায় এসে আমাকে বলতে পারেন। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে থানায় যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ