• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |

কুষ্টিয়ায় ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

Municipality-Election-1-md20151205114200কুষ্টিয়া : কুষ্টিয়ার পাঁচ পৌরসভার মধ্যে চারটিতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন পাঁচ মেয়র প্রার্থী। শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া, মিরপুর, ভেড়ামারা ও খোকসা পৌরসভায় একযোগে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। কুমারখালী পৌরসভায় মেয়র পদে রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে।

এর মধ্যে কুষ্টিয়া পৌরসভায় সাত মেয়র প্রার্থীর মধ্যে বাদ পড়েছেন জাতীয় পার্টির কে এম জাহিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের দেওয়ান আব্দুল খালেক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী শামীমুল হাসান অপু। মিরপুরে সাত প্রার্থীর মধ্যে বাদ পড়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল হক খান ফারুক চৌধুরী; ভেড়ামারায় ছয় প্রার্থীর মধ্যে বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী আজগর আলী। তবে খোকসায় মেয়র পদে পাঁচটি মনোনয়নপত্রের সবগুলোই বৈধ বলে ঘোষণা করা হয়। তবে সংরক্ষিত ১ আসনের শামিমা আক্তার কাজলীর মনোনয়নপত্র প্রাথমিক বাছাইয়ে বাতিল করেছেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান। এর ফলে এ চার পৌরসভায় মেয়র প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২০।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ