• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন |
শিরোনাম :

বোমা হামলা: কাহারোল থানার ওসি প্রত্যাহার

প্রত্যাহারদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ রাস মেলায়যাত্রা প্যান্ডেলে  বোমা হামলার ঘটনায় কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্তির নির্দেশ দেয়া হয়। দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কান্তজিউ’র রাস মেলার প্যান্ডেলে বোমা হামলার ঘটনায় ৬ দর্শনার্থী আহত হন। শনিবার পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ