• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন |

বীরগঞ্জ পৌরসভায় ২ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

নির্বাচনদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাই শেষে ২ মেয়র ও ১ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) বিকেলে বীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার  মোহাম্মদ আলম হোসেন তাদের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।
বাতিলকৃত প্রার্থীরা হলেন- মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি মো. আসাদুল ইসলাম দুলাল ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম। সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সংরক্ষিত (৪,৫,৬) ওয়ার্ডের শিল্পি রানী ঘোষ।
আসন্ন বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রোববার যাচাই-বাছাই করার পর ২ জন মেয়র ও ১ জন মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
যাচাই-বাছাই করার পর মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন- মো. মোশারফ হোসেন বাবুল (আওয়ামী লীগ), আমিরুল বাহার (বিএনপি), দেলোয়ার হোসেন বাবু (জাতীয় পার্টি), স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মাওলানা  মোহাম্মদ হানিফ, মো. মকছেদ আলী ও রশিদুল ইসলাম।
উপজেলা নির্বাচন অফিসার শামসুল আজম জানান, প্রার্থীদের যাচাই-বাছাই পর্বে সব প্রার্থী ও অনান্যরা উপস্থিত ছিলেন। এ সময় ৩ জনের মনোয়নপত্র বাতিল করা হয়।
উল্লেখ্য, আসন্ন বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১২ হাজার ৭৮৬ জন ভোটারের মধ্যে ৬ হাজার ৩২৫ জন পুরুষ ও ৬ হাজার ৪৬১ জন মহিলা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ