• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

খানসামায় অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

অগ্নিকান্ডখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় এক অগ্নিকান্ডে ৩৫টি বাড়ি ভস্মিভুত হয়েছে। সম্পূর্ণরূপে জ্বলে-পুড়ে ছাই হয়ে গেছে বাড়িগুলো। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে কমপক্ষে অর্ধকোটি টাকার মালামাল।
ঘটনাটি ঘটেছে,খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ি ইউপি’র টঙ্গুয়া গ্রামের চেতা শাহা পাড়ায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জনৈক মকবুল হোসেনের চুলো থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। নীলফামারি থেকে ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর অগ্নিকান্ড নিবারন করে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ,খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেবুল রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ