• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

পৌর নির্বাচন: রংপুর বিভাগে ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

Nerbashon1450625171সিসি নিউজ: পৌর নির্বাচনী এলাকায় আচরণবিধি সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৩১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত সাতটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ ডিসেম্বর দেশে ২৩৫ পৌরসভায় মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর নির্বাচনের উদ্দেশ্যে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন উপলক্ষে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩১০ কর্মকর্তাকে সাত বিভাগের নির্বাচনী এলাকায় আচরণ বিধি সংক্রান্ত  মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে ঢাকা বিভাগে ৭৫ জন, খুলনা বিভাগে ৪০, রাজশাহী বিভাগে ৯০, রংপুর বিভাগে ১০, বরিশাল বিভাগে ২০, চট্টগ্রাম বিভাগে ৫৫ ও সিলেট বিভাগে ২০ জনকে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

নিয়োগ পাওয়া ম্যাজিস্ট্রেটরা ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ১০ ডিসেম্বর নির্বাচন কমিশন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ