• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ

টাকাকুমিল্লা : কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে ভোটারদের মধ্যে টাকা বিতরণসহ সামাজিক প্রচার মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ করা হয়েছে।

রোববার রিটার্নিং অফিসার কার্যালয়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাহার উদ্দিন টাকা বিতরণের আলোকচিত্রসহ এ লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই ওয়ার্ডে তার প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী আবদুল আজিজ প্রকাশ্যে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছেন। একই সঙ্গে ওই প্রার্থীর মনোনয়নপত্রে সমর্থনকারী আবুল কালাম আজাদ তার ফেসবুক আইডি থেকে বাহার উদ্দিনকে নিয়ে নানা কুরুচিকর মন্তব্য ও বিভিন্ন মিথ্যা কল্পকাহিনি প্রচার করে তার সুনাম ক্ষুণ্ন করছেন।

কাউন্সিলর প্রার্থী আবদুল আজিজ অভিযোগ অস্বীকার করে বলেন, লাকসামে বন্যাকালীন সময়ে টাকা বিতরণের আলোকচিত্র জমা দেওয়া হয়েছে। এটা ভোটের টাকা বিতরণের আলোকচিত্র নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ