• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আ.লীগের মেয়র প্রার্থীর বাড়িতে বোমা হামলা

বোমাশরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হায়দার আলীর বাড়িতে বোমা হামলা করা হয়েছে। শনিবার রাত পৌনে ৯ টার সময় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র মেয়র প্রার্থী শহীদুল ইসলাম বাবু রাড়ী ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়দার আলীর সমর্থকদের মধ্যে শনিবার দুপুরে সংঘর্ষ হয়। এর জের হিসেবে শনিবার রাত পৌনে ৯টায় স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) শহীদুল ইসলাম বাবু রাড়ীর সমর্থকরা আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়দার আলীর বাড়িতে বোমা হামলা করে।

এ সময় তার বাড়িতে থাকা লোকজন ছোটাছুটি করে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। হামলাকারীরা তার বাড়িতে থাকা দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়দার আলীর ছেলে কামরুল হাসান পাবেল বলেন, স্বতন্ত্র প্রার্থী বাবু রাড়ীর সমর্থক ও বিএনপির লোকজন আমাদের বাড়িতে বোমা হামলা করে এবং আমাদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। আমরা এখন আতঙ্কের মধ্যে রয়েছি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়দার আলীর বাড়িতে বোমা হামলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গেছে। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ