• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |

বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নির্বাচনসিসি নিউজ: নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সোমবার রাত ১২টার মধ্যেই বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

তিনি বলেন, ‘নির্বাচনী এলাকায় ভোটাররা ছাড়া অপ্রয়োজনীয় কেউ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি।’

সোমবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যারা অনিয়ম দেখেও ব্যবস্থা নেবে না তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ইসি।

গত এক সপ্তাহে নির্বাচনী এলাকায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে- বিএনপির এ দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বি দল সবসময় বিভিন্ন অভিযোগ করেই থাকে। এটা আমাদের একটি ট্রাডিশন হয়ে গেছে। তারপর আমরা অবস্থা দেখে বাস্তব পদক্ষেপ নিয়েছি। আমরা পিছপা হচ্ছি না।

সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে তিনি বলেন, এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার আগেই বলেছেন। তারপরও আমি এটুকু বলতে চাই- আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী নির্বাচনী এলাকায় পরিবেশ অনুকুলে আছে। এ সময় সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্ববান জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ