ময়মনসিংহ: জেলার ত্রিশাল পৌরসভার ১নং ওয়ার্ডের দুখুমিয়া বিদ্যা নিকেতন ভোটকেন্দ্র থেকে প্রায় একশ’ গজ দূরে তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ সময় ভোটকেন্দ্রের চেয়ার-টেবিলও ভাঙচুর করা হয়েছে।
এই ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কালাম জানান, এটি ককটেল নয়, পটকা ছিলো। –