• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

১৭৪ কেন্দ্রে অনিয়মের অভিযোগ জাপার

জাপাঢাকা: বিএনপি ও আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টিও এসেছে নির্বাচন কমিশনে। দলটির অভিযোগ, ২৫টি পৌরসভার ১৭৪টি ভোটকেন্দ্রে অনিয়ম হয়েছে।

বুধবার দুপুরে জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া একটি লিখিত অভিযোগ ইসির সচিব সিরাজুল ইসলামের দপ্তরে জমা দেন।

এরপর তিনি সাংবাদিকদের বলেন, সারাদেশে ২৩৪ নির্বাচনী পৌরসভার মধ্যে ৭৪টিতে মেয়র প্রার্থী দিয়েছে জাপা। এর মধ্যে ২৫টি পৌরসভার ১৭৪টি কেন্দ্রে তাদের প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ ব্যালটে সিল মারা হয়েছে। এসব কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীরা ‘ভোটডাকাতি’ কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন দলের নেতা সাইদুর রহমান টেপা ও ফখরুল ইমাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ