• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নতুন ভোটার সাড়ে ৪৩ লাখ

নির্বাচনসিসি নিউজ: হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

শনিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম এ তালিকা প্রকাশ করেন।

সিরাজুল ইসলাম জানান, খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ জন ও নারী ভোটার রয়েছেন ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন। হালনাগাদ ভোটার তালিকায় ভুল সংশোধন ও নাম অন্তর্ভূক্তির আবেদনের শেষ তারিখ ১৭ জানুয়ারি।

অন্যদিকে, ভোটার তালিকা হালনাগাদ করার সময় মৃত ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন ভোটার বাদ পড়েছেন। এর মধ্যে ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন পুরুষ ও ২ লাখ ৫০ হাজার ৭২ জন নারী ভোটার ছিলেন।

তিনি বলেন, আগামী ১৭ জানুয়ারির মধ্যে প্রকাশিত খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হওয়া কারও বিরুদ্ধে আপত্তি দেওয়া যাবে। এছাড়াও নতুন তালিকায় কোনও তথ্য ভুল থাকলে একই সময়ের মধ্যে সংশোধনের জন্য আবেদন করা যাবে।

অভিযোগ নিষ্পত্তির পর ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে  জানান ইসি সচিব।

তিনি জানান, হালনাগাদকৃত ভোটার তালিকা জেলা, থানা, রিভাইজিং অথরিটি অফিস, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড  অফিস, ক্যান্টমেন্ট বোর্ড, রেজিস্ট্রেশন অফিসসহ জনগুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রি. জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, ইসি জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ