• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ জনের স্কোয়াড

National_Team1451828285খেলাধুলা ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১০ জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পর ঢাকায় আসার কথা রয়েছে সফরকারী দলটির। সিলেট স্টেডিয়ামে চারটি ম্যাচ হবে যথাক্রমে ১৪,১৬,১৮ ও ২০ জানুয়ারি।

২৪ ক্রিকেটারকে নিয়ে রোববার কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। তবে ক্যাম্পে ডাক পেয়েছেন ২৭ ক্রিকেটার। সাকিব, ইমরুল ও তামিম প্রথমদিনের ক্যাম্পে ছিলেন না। জিম্বাবুয়ে সিরিজের জন্যে এরই মধ্যে ২৭ ক্রিকেটারের থেকে ১৪ ক্রিকেটারকে বাছাই করে ফেলেছে বিসিবির নির্বাচক প্যানেল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে দল পাঠিয়েছেন নির্বাচকরা। সবুজ সংকেত পেলে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।

দল নির্বাচনের কথা জানিয়ে বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন,‘আজ ১৪ জনের একটা স্কোয়াড দিয়ে দিচ্ছি। প্রেসিডেন্ট এপ্রুভ করলে  পরবর্তী কোচিংয়ে ১৪ সদস্যের স্কোয়াডের ক্রিকেটাররা হাথুরুসিংহের অধীনে কোচিং শুরু করবে। ২৭ জনের স্কোয়াডের থেকে ১৪ জনকে নির্বাচন করা হয়েছে। লম্বা টি-টোয়েন্টি ম্যাচের কথা বিবেচনা করে স্কোয়াড দিয়েছিলাম। এবার শুধু ১৪ জনেরটাই দেওয়া হচ্ছে।এর মধ্যে যারা বাদ যাবে তারা বিসিএল খেলার জন্য ব্যস্ত থাকবে।’

জানা গেছে নতুন ক্রিকেটার হিসেবে দলে আসতে পারেন পেসার আবু হায়দার রনি। বিপিএলে ভালো করার পুরস্কার পাচ্ছেন নেত্রকোনার এ পেসার। আপাতত জিম্বাবুয়ে সিরিজের জন্যে স্কোয়াড সাজানো হচ্ছে। ধাপে ধাপে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে দল বাছাই করবেন নির্বাচকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ