• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

স্ট্যাচুর বিরুদ্ধে নগ্নতার অভিযোগ তুলল ফেসবুক!

indexপ্রযুক্তি ডেস্ক : ডেনমার্কের কোপেনহেগেনে অবস্থিত বিখ্যাত স্ট্যাচু ‘দ্য লিটল মারমেইড’ দেখতে প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক সেখানে যায় এবং বিখ্যাত এই স্ট্যাচুর সঙ্গে ছবি তুলে থাকে। লেনজেলিনি নদীর তীরে পাথরে ওপরে অবস্থিত ১০২ বছরের পুরোনো এই স্ট্যাচু।

কিন্তু ফেসবুক মনে হচ্ছে, বিখ্যাত এই স্ট্যাচুর ফ্যান নয়। অন্যথায় নগ্নতার অভিযোগ এই বিখ্যাত এই স্ট্যাচুর বিরুদ্ধে ফেসবুক আনতে পারত না বলে মনে করছেন অনেকে।

ঘটনা হচ্ছে, সম্প্রতি ডেনমার্কের সংসদ সদস্য মেসিডিয়াস তার ক্যামেরায় তোলা বিখ্যাত ‘দ্য লিটন মারমেইড’ স্ট্যাচুর একটি ছবি তার ফেসবুক পেজে শেয়ার করার চেষ্টা করেছিলেন। কিন্তু ফেসবুকের পক্ষ থেকে তাকে জানানো হয়, ছবির অনেকাংশে মহিলা উন্মুক্ত থাকায় এবং তা প্রচ্ছন্নভাবে যৌনতাকে ইঙ্গিত করায় ছবিটি পোস্ট করতে দেওয়া হচ্ছে না।

না বুঝেই এই বিখ্যাত স্ট্যাচুকে ফেসবুকে নগ্নতার নীতিমালার আওতায় আনায়, সংবাদমাধ্যমে এ বিষয়টি প্রকাশ হতেই বিতর্ক শুরু হয়। অবশেষে ফেসবুক নিজের অবস্থান থেকে সরে এসে ছবিটি পোস্ট করার অনুমতি দেয়।

তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ