।। আদিত্য রহিম ।।
বৃদ্ধাশ্রমে বসবাসরত এক মা অসুস্থ, মৃত্যুশয্যায়। শেষ দেখা করার জন্য খবর দেওয়া হয়েছে ছেলেকে।
ছেলে এসে মায়ের পাশে বসল, ‘মা, কিছু বলবে? তোমার জন্য কি আমি কিছু করতে পারি?’
বহু কষ্টে মা বললেন, ‘এই বৃদ্ধাশ্রমে কোনো ফ্যান নেই। এখানকার বাসিন্দারা গরমে অনেক কষ্ট করে। তোমার তো অনেক টাকা। তুমি যদি এখানে কয়েকটি ফ্যান লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করতে।’
ছেলে বলল, ‘এত বছর ধরে তুমি এখানে আছ। কখনো তো এ কথা বলোনি! এখন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ফ্যান লাগানোর কথা বলছ যে?’
মা বললেন, ‘আমি তো কোনো রকমে সহ্য করে নিয়েছি। কিন্তু তোমার ছেলে যখন তোমাকে এখানে পাঠাবে তখন তো তোমার অনেক কষ্ট হবে গরমে থাকতে, তাই বলছি।’
সংগৃহিত