• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন |

তুরাগতীরে লাখো মুসল্লির জুমা আদায়

ijtemaগাজীপুর : টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের ক্বারি মো. জুবায়ের।

জুমার নামাজে অংশ নিতে ইজতেমায় যোগদানকারী মুসুল্লি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশে-পাশের এলাকার লাখ লাখ মুসুল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে ইজতেমা মাঠের দিকে। ইজতেমা মাঠে জায়গা না পেয়ে আশে-পাশের খোলা জায়গাসহ মুসুল্লিরা কামারপাড়া সড়ক ও অলি-গলিসহ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন। জুমার নামাজ চলাকালীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জুমার নামাজে ভিআইপিদের অংশগ্রহণ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের জুমার নামাজে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বাী মিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো: আসাদুর রহমান কিরণ অংশ নেন।

বিদেশি মুসল্লিদের অংশগ্রহণ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে (শুক্রবার দুপুর পর্যন্ত) বিশ্বের ৯৬টি দেশের ৬ হাজার ৩১৮ জন মুসল্লি অংশ নিয়েছেন।

দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে তুরাগতীরে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ ধাপে ঢাকাসহ দেশের ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন।

ইজতেমাস্থল ঘিরে পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব। আগামী রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে।

এর আগে গত ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ দুই পর্বের ইজতেমায় দেশের ৩২ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। বাকি ৩২ জেলার মুসল্লিরা অংশ নেবেন আগামী ২০১৭ সালের বিশ্ব ইজতেমায়।

যানবাহন সংকট, ভিড়, যানজটসহ নানা ভোগান্তি এড়াতে গত বুধবার থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। বৃহস্পতিবার যেন ইজতেমামুখী মানুষের ঢল নামে। বাস, ট্রাক, ট্রেন, নৌকা, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে করে জামাতবদ্ধ হয়ে মুসল্লিরা এসেছেন টঙ্গীর ইজতেমাস্থলে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ