• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

বিরতিহীন ফ্লাইট: এক উড্ডয়নে ১৪৫৩২ কিলোমিটার!

132873_1আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দ্বিতীয় বিমান পরিবহন সংস্থা হিসেবে সবচেয়ে দীর্ঘ, বিরতিহীন ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ।

বর্তমানে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা কান্তাস সবচেয়ে দীর্ঘ পথ- সিডনি থেকে ডালাস পর্যন্ত বিরতিহীন ফ্লাইট পরিচালনা করছে। এ পথের দূরত্ব ৮,৫৭৮ মাইল। কিন্তু কাতার এয়ারওয়েজ দোহা থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড পর্যন্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। যা কিনা কান্তাসের দূরত্বের চেয়েও ৫০০ মাইল বেশি।

৯,০৩০ মাইলের (১৪,৫৩২ কিলোমিটার) এই পথ পাড়ি দিতে সময় লাগবে ১৮ ঘন্টা ৫০ মিনিট। বিপরীতে কান্তাসের ফ্লাইটে সময় লাগে ১৬ ঘন্টা ৫৫ মিনিট।

তবে এই তালিকায় প্রথম হওয়াটাই শুধু কাতার ওয়ারওয়েজের জন্য যথেষ্ট নয়। বিমান সংস্থাটি দোহা থেকে চিলির সান্তিয়াগো পর্যন্ত দ্বিতীয় দীর্ঘ দূরত্বের পথে একটি ফ্লাইট পরিচালনা করবে।

সাম্প্রতিক বছরগুলোতে কাতার এয়ারওয়েজ ও মধ্যপ্রাচ্যে তাদের আরেক প্রতিদ্বন্দ্বী ইতিহাদ এয়ারওয়েজ বিমান ব্যবসায় ধারাবাহিক উন্নতি করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ