• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষকের হাত-পা ভাঙ্গলো ছাত্ররা

মাগুড়ামাগুরা: স্কুলের শিক্ষা সফরের সৃষ্ট পূর্ব বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদ্যুত কুমার বিশ্বাসের হাত ও পা ভেঙ্গে দিয়েছে উচ্ছশৃঙ্খল ছাত্ররা।শনিবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এরপরে সন্ধ্যায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিক্ষক প্রদ্যুত কুমার বিশ্বাস জানান, গত বৃহস্পতিবার তারা স্কুলের শিক্ষা সফরে মুজিবনগর যান। সেখানে খাবার পরিবেশন নিয়ে স্কুলের দশম শ্রেণির ছাত্র  আজিম, রাব্বি, আল আমিন, সুজনসহ বেশ কয়েকজন ছাত্র উচ্ছশৃঙ্খল আচরণ করে। এ সময় তিনি ওই ছাত্রদের ধমক দিয়ে নিবৃত করেন। এতে তারা ক্ষুব্ধ হয়।

এ ঘটনার জের ধরে শনিবার বিকালে স্কুল থেকে মাগুরা শহরের নিজের বাড়িতে ফেরার পথে আলমখালি এলাকায় ওই ছাত্ররা তার ওপর হামলা চালায়। হামলায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যান। এ সময় ছাত্রদের লাঠির আঘাতে তিনি জ্ঞান হারান। পরে এলাকাবাসী সন্ধ্যায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

মাগুরা সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার অমর প্রসাদ জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের ডান হাত ও বাম পা ভেঙ্গে গেছে। তাকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিক্ষকের অভিযোগের সত্যতা স্বীকার করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংবরণ বিশ্বাস জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ