• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভালো ঋণগ্রহীতা সুদ ছাড় পাবেন

ব্যাংকসিসি নিউজ: গত বছরের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে কোনো গ্রাহক ভালো ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত হলে তাকে সুদ ছাড় সুবিধা দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক সাকুর্লারে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, গত ২০১৫ সালের ১৯ মার্চ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে বিদ্যমান কোন গ্রাহক ঋণ হিসাবের বিগত ৩ বছরের লেনদেন বিবেচনায় ভালো ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত হলে তিনি সুদ ছাড় প্রাপ্য হবেন।

এক্ষেত্রে ব্যাংকের ২০১৫ হিসাব বষের্র স্থিতিপত্র চূড়ান্তকালে ভালো ঋণগ্রহীতাদের প্রাপ্য রিবেটের বিপরীতে সম্ভাব্য প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণপূর্বক ২০১৬ সালে তা প্রদান করা যাবে।

এছাড়া ৩১ ডিসেম্বরের পরে কোন গ্রাহক ভালো ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত হলে সংশ্লিষ্ট হিসাব বর্ষে গ্রাহক প্রযোজ্য রিবেট প্রাপ্য হবেন।

প্রসঙ্গত, ভালো ঋণ গ্রহীতাদের উৎসাহিত করতে গত মার্চে কমপক্ষে ১০ শতাংশ সুদ ছাড় সুবিধা দিতে তফসিলী ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকগুলোর আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশনা ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ