• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

হত্যাগাইবান্ধা  : গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এলাকাবাসী তাঁর স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের আস্কুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধূ আঞ্জুয়ারা বেগম (৩০) একই উপজেলার সাপমারা ইউনিয়নের দুধিয়া গ্রামের আয়েজ উদ্দিনের মেয়ে। এ ঘটনায় মমলার প্রস্তুতি চলছে।

আটক মনির হোসেন আস্কুর গ্রামের নূর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায়ই আঞ্জুয়ারা ও মনিরের মধ্যে পারিবারিক কলহ হতো।এরই জেরে আজ সকালে মনির আঞ্জুয়ারাকে মারধর করে। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনা জানার পর বিক্ষুব্ধ এলাকাবাসী আঞ্জুয়ারার স্বামী মনিরকে আটক করে পুলিশে সোর্পদ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ