• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন |

বন্ধ হচ্ছে ইয়াহু নিউজ

yahooপ্রযুক্তি ডেস্ক: কর্মী ছাঁটায়ের পর এবার এবার শাট ডাউনের পথে ইয়াহু নিউজ। লাভের মুখ দেখতে চরম পদক্ষেপ নিচ্ছে সংস্থা ইয়াহু। বুধবার থেকে একের পর এক নিউজ ওয়েবসাইট বন্ধ করা শুরু করে ইয়াহু।

ধুঁকতে থাকা এই তথ্যপ্রযুক্তি সংস্থাকে চাঙ্গা করতে ইতোমধ্যেই বহু কর্মীকে ছাঁটাই করেছে ম্যানেজমেন্ট। এবার ডিজিটাল নিউজ সাইটগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ইয়াহু-র সিইও মেরিসা মেয়ার। বন্ধ করা হচ্ছে, ইয়াহু ফুড, ইয়াহু হেল্থ, ইয়াহু পেরেন্টিং, ইয়াহু মেকারস, ইয়াহু ট্র্যাভেলস, ইয়াহু অটোস ও ইয়াহু রিয়েল এস্টেট।

ইয়াহু ডিজিটালের গ্লোবাল এডিটর ইন চিফ মারথা নেলসনের কথায়, ‘ইয়াহুর ডিজিটাল সাইটগুলিতে দক্ষ সাংবাদিকদের অবদান অসাধারণ। তাঁদের ভিন্নধর্মী সাংবাদিকতাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু ইয়াহু-র ডিজিটাল ম্যাগাজিন আর প্রকাশিত হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ