• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিটিসিএলের ইন্টারনেট চার্জ কমছে ৩৫ শতাংশ

বিটিসিএলসিসি নিউজ: একুশে ফেব্রুয়ারি থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজের দাম ৩৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড)। গ্রাহকদের স্বল্প ব্যয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুযোগ প্রদানের জন্যই কোম্পানি এ সিদ্ধান্ত নিয়েছে।

বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিটিসিএলের টেলিফোনে কথা বলা ও একইসঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুবিধাসহ বিকিউব (এডিএসএল) সার্ভিসের বিভিন্ন প্যাকেজে এ পরিবর্তন হচ্ছে।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বিটিসিএলের নতুন সব প্যাকেজেই থাকছে সীমাহীন ডাটা ব্যবহারের সুযোগ। যেখানে প্যাকেজ প্রতি ১৫০ টাকা থেকে ৬০০ টাকা মূল্য কমানো হয়েছে।

প্যাকেজগুলো হলো : বিকিউব ইনফিনিটি-২৫৬ কেবিপিএস প্যাকেজ পূর্বের ৪৫০ টাকার মাসিক চার্জের পরিবর্তে ৩০০ টাকা, বিকিউব ইনফিনিটি-৫১২ কেবিপিএস প্যাকেজে ৭৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা, বিকিউব ইনফিনিটি ১০০০ (১ এমবিপিএস) প্যাকেজে ১১৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা এবং বিকিউব ইনফিনিটি ১৫০০ (১.৫ এমবিপিএস) ১৬০০ টাকার পরিবর্তে এখন পাওয়া যাবে ১০০০ টাকায়। তবে সব মূল্যের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত থাকবে।

এর সঙ্গে ‘ডেটা লিমিট বা ভলিউম বেজড’ আগের সব প্যাকেজ বিলুপ্ত হচ্ছে। ফলে ৪ জিবি লিমিটের বিকিউব সুপার সেভার গ্রাহকদেরকে ‘বিকিউব ইনফিনিটি-২৫৬’ প্যাকেজে, ১০ জিবি লিমিটের বিকিউব স্ট্যান্ডার্ড গ্রাহকদেরকে ‘বিকিউব ইনফিনিটি-৫১২’ প্যাকেজে এবং ২৫ জিবি লিমিটের বিকিউব প্রিমিয়াম গ্রাহকদেরকে ‘বিকিউব ইনফিনিটি ১০০০’ প্যাকেজের সীমাহীন ডাটার সুবিধা প্রদান করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ