• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

ভোটের ফলাফলের ব্যালট ছিনতাই

ছিনতাইডিমলা (নীলফামারী) প্রতিনিধি:  আসন্ন ইউপি নির্বাচনে  দলীয় চেয়ারম্যান প্রার্থী নির্ধারনের আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটের ফলাফলের ব্যালট সহ ফলাফলের কাগজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) রাত আটটার দিকে ঘটনাটি ঘটে নীলফামারী  ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ অফিসে। উক্ত তৃনমুলের নির্বাচনে প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালনকারী ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা  তহমিদার রহমান জানান, দলীয় চেয়ারম্যান নির্ধারনে ইউনিয়ন কমিটির ৬২ জন ভোটার সদস্যরা ভোটের মাধ্যমে দলীয় চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করে। চার জন প্রতিদ্বন্দি প্রার্থীর মধ্যে জাহাঙ্গীর আলম ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়। অপর প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে জিকরুল ইসলাম ১৮, হামিদুল ইসলাম ১৬, ও ময়নুল ইসলাম ২ ভোট পায়। ভোটের ফলাফল ঘোষনার কাগজ তৈরী করার সময় পরাজিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলাম ও তার লোকজন আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভোটের ব্যালট ও ফলাফলের কাগজ জোড় পুর্বক ছিনতাই করে নিয়ে যায়।

এই ভোটে পরাজিত হামিদুল ইসলাম বলেন সঠিক নিয়মে ভোটগ্রহন না হওয়ায়  কতিপয় লোকজন এ ঘটনা ঘটিয়েছে। ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম জানান নির্বাচনে জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছে। ঘটনাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ