• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তান

Pakistan

Pakistan

খেলাধুলা ডেস্ক: টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে মঞ্চ থেকে বিদায় পাকিস্তানের। অন্যদিকে ২১ রানে জিতে শেষের অপেক্ষায় টিকে রইল অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়ার অঘোষিত ফাইনালে যে জিতবে ওই দল সেমিফাইনাল খেলবে।

শুক্রবার  দুপুরে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হয়েছিল বেলা সাড়ে ৩টায়। মোহালির মাঠে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়ানরা। ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে ১৯৪ রানের বিশাল টার্গেট ঝুলছে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছে পাকিস্তানিরা।
ব্যাটিংয়ে নেমে দলীয় ২৮ রানে ফর্মে থাকা ওপেনার উসমান খাজাকে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাকে সাজঘরে ফিরিয়েছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। দলীয় ৪২ রানে ডেভিড ওয়ার্নারকেও হারায় অস্ট্রেলিয়ানরা। তাকেও আউট করেছেন ওয়াহাব রিয়াজ। এরপর পাকিস্তান স্পিনার ইমাদ ওয়াসিম অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারোন ফিঞ্চকে আউট করলে৫৭ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে অধিনায়ক স্মিথ ও হার্ড হিটার গ্লেন ম্যাক্সওয়েলে জুটি প্রতিরোধ গড়ে তোলেন। ১৮ বলে ৩০ রান করে ম্যাক্সওয়েল আউট হলেও স্মিথ শেষ অব্দি ৪৩ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গী শেন ওয়াটসন ২১ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন। এই জুটিতে মাত্র ৬.২ ওভারে ৭৪ রান পেয়েছে অস্ট্রেলিয়া।
পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন পেসার ওয়াহাব রিয়াজ ও স্পিনার ইমাদ ওয়াসিম।
আসরের অস্ট্রেলিয়ার এটি তৃতীয় ম্যাচ। আগের দুটি ম্যাচের একটি হার ও একটি জয়ের সুবাদে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রয়েছে তারা। অন্যদিকে, তৃতীয়স্থানে থাকা পাকিস্তানের এটি শেষ ম্যাচ। আগের তিনটি ম্যাচের মাত্র একটিতে জিতেছে পাকিস্তানিরা।
অস্ট্রেলিয়ার চেয়ে অবশ্য রান গড়ে এগিয়ে থেকেই এই ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। কার্যত পাকিস্তানিরা আসর থেকে ছিটকেই পড়েছে। তবে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচে জয় পাওয়া অপরিহার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ