• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

৩০ দিনের মধ্যে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ

New Rose Cafe, Saidpur

পেট্রল পাম্পঢাকা: সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী এক মাসের মধ্যে এই উদ্যোগ চূড়ান্ত রূপ পাবে।

এর ফলে সর ধরনের জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানায় ব্যবহৃত ফার্নেস তেলের দাম আগামী দু-একদিনের মধ্যেই কমানো হচ্ছে বলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে অন্যান্য জ্বালানি তেলের দাম কবে থেকে কতটা কমবে, সে বিষয়ে আগামী মাসে সিদ্ধান্ত হতে পারে।

সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।

পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ১৫/১৬ টাকা পর্যন্ত কমতে পারে। এ বিষয়ে দু-একদিনের মধ্যেই পরিপত্র জারি করা হবে।

তিনি বলেন, সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে। এসব তেলের দাম কতটা কমানো হবে এবং তা কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে নীতিনির্ধারক মহলে কাজ চলছে। মাসখানেকের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।

এ ছাড়া বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে দাম সমন্বয়ের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ