• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এশিয়া কাপের শিরোপা ভারতের

ভারতখেলাধুলা ডেস্ক : অনেক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত পারলো না বাংলাদেশ: ১৩তম এশিয়া কাপের শিরোপা জিতে নিলো ভারত। শিখর ধাওয়ানের অনবদ্য এক অর্ধশতক (৬৬) ও বিরাট কোহলির (৪১) দৃঢ়তাপূর্ণ পারফরমেন্সে ভর করে মাত্র ২ উইকেট হারিয়েই স্বাগতিকদের দেয়া ১২১ রানের টার্গেট হেসে খেলে টপকে গেলো ধোনি-কোহলিরা। কোহলির সাথে ২০ রানে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও অপরাজিত ছিলেন। তখনও তাদের হাতে ৭ বল বাকি ছিল। বাংলাদেশের পক্ষে আল আমিন ও তাসকিন ১টি করে উইকেট নিয়েছেন। এর আগে বৃষ্টির কারণে এ ম্যাচটিকে ১৫ ওভারে নমিয়ে আনা হয়। কার্টেল ওভার ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে ভারতীয় অধিনায়ক ধোনি।
মাঠে নেমে শতর্কভাবে ব্যাট চালিয়েও ৫ উইকেটের বিনিময়ে বাংলাদেশ সংগ্রহ করে ১২০ রান। যাতে রয়েছে তামিম ইকবালের ১৭ বলে ১৩ রান, সৌম্য সরকারের ৯ বলে ১৪ রান, সাকিব আল হাসানের ১৬ বলে ২১ রান। সাব্বির রহমান ৩২ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ১৩ বলে ৩৩ রানের এক ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। আর মুশফিকুর রহীম ৪ রান এবং মাশরাফি বিন মর্তুজা আউট হয়েছেন ০ রানেই। পক্ষান্তরে ভারতের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন আশিষ নেহরা, আশুইন, বোমরাহ জাদেজা।
এর আগে আজ রাত সাড়ে ৮টার পর মাঠ পরিদর্শন শেষে ১৫ ওভার খেলানোর এ সিদ্ধান্ত জানিয়েছেন ম্যাচ রেফারি। ম্যাচটি শুরু হয় আজ রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। রাত পৌনে ৯টার পর ম্যাচ বিষয়ক এ আপডেটটি জানানো হয়। তার আগে ৮টা ২৫ মিনিটে পিচের ওপর থেকে কাভার সরিয়ে নেয়া হয়। ম্যাচটি ১৫ ওভারে নির্ধারণ হওয়ায় পাওয়ার প্লে ৬ ওভারের পরিবর্তে নেমে ৫ ওভারে দাঁড়িয়েছে। একজন সর্বোচ্চ ৩ ওভার বল করতে পারবেন। ইনিংসের জন্য বিরতি রাখা হয়েছে ১০ মিনিট।
আজ সন্ধ্যার পর পরই মিরপুরে প্রচ- ঝড়-বৃষ্টি হয়। মাঠের বিভিন্ন অংশ পানি জমে যাওয়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। আগে থেকেই কালো মেঘ ছিল স্টেডিয়ামের আকাশে। গুড়ি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছিল। তখন পিচ ঢাকা ছিল আবরণে। তবে সোয়া ৬টার দিকে শুরু হয় প্রচ- ধুলোঝড়। প্রবল বাতাসের তোড়ে তখন পিচের উপর আবরণ রাখাই দায়। এরপরই নামে প্রবল বৃষ্টি। নিভে যায় ফ্লাডলাইটের আলো। প্রচ- ঝড়ে স্টেডিয়ামের বড় পর্দাও ক্ষতিগ্রস্ত হয়।। সন্ধ্যা ৭টায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। সাড়ে ৭টায় খেলাও তাই শুরু হয়নি।
পৌনে ৮টার দিকে বৃষ্টি পুরোপুরি থামে। ফ্লাড লাইটেও আলো ফিরে। মাঠকর্মীরা অবশ্য তার আগে থেকেই পানি সরানোর কাজ শুরু করে দেন। আটটার সময় ধীরে ধীরে উইকেট থেকে আবরণ সরানোর কাজ শুরু হয়। মিরপুরের ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো বলে এত বৃষ্টির পরও প্রতি ইনিংসে মাত্র ৫ ওভার করে কাটা যায়। আম্পায়াররা রাত ৯টায় মাঠ পরিদর্শন করে ১৫ ওভারের ইনিংসের কথা জানান। এরই মধ্যে দুদলের খেলোয়াড়রা মাঠে নেমে হালকা অনুশীলনে গা গরম করে নেন।
মিরপুরের পিচ দেখে এখনই বোঝার উপায় নেই যে আজ সন্ধ্যায়ই বৃষ্টি হয়েছে- এমনটাই বলেছেন রাসেল আরনল্ড। স্বাভাবিক সময়ের মতোই পিচ যথেষ্ট শুকনো। সামান্য কুয়াশায় মাঠের চেহারা যেমন এখনও সে রকমই রয়েছে বলে উল্লেখ করেছেন সাবেক এ লঙ্কান অলরাউন্ডার। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থেমে যায় বৃষ্টি। বৃষ্টি শুরু হওয়ার পর আবহাওয়া অফিস জানিয়েছিলো এক ঘণ্টার মধ্যে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। সে হিসেবে প্রায় ৪০ মিনিটের মধ্যেই বৃষ্টি থেমে যায়। আর ঝড়ো হাওয়া বন্ধ হয় আরও আগে রাত ৭টার দিকে।
তারও আগে আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বৃষ্টি থেমে যাওয়ার পর দ্রুতই মাঠে নেমে পড়েন গামিনি সিলভার নেতৃত্বে গ্রাউন্ডসম্যানরা। মিরপুর স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অত্যাধুনিক হওয়ায় বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই মাঠ থেকে সরে গেছে পানি। পক্ষান্তরে বাংলাদেশের গ্রাউন্ডসম্যানদের তৎপরতায় মুগ্ধ ইথান নামে ক্রিকইনফোতে এক ব্যক্তি লেখেন, কলকাতার মাঠের গ্রাউন্ডম্যানদের এখান থেকে শেখার আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ