• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

বিকেলে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলাদেশখেলাধুলা ডেস্ক: ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আত্মবিশ্বাসী বাংলাদেশ। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটায়।

ডাচদের বিপক্ষে ইতিহাসও ভালো নয় বাংলাদেশের। হেড টু হেড লড়াইয়ে দু’দলই সমানে সমান। ওয়ানডে সংস্করণে দুবার মোকাবেলা করেছে দল দুটি। এর মধ্যে দু’দল একটি করে ম্যাচ জিতেছে। একই ঘটনা টি-টোয়েন্টিতেও। ২০১২ সালে দুই ম্যাচ মোকাবেলা করে একটি করে ম্যাচ জিতেছে দুই দল। তাই সামর্থ্য ও শক্তির বিচারে যত পার্থক্যই থাকুক, ইতিহাস বলে সমান কথা।

ইতিহাস যাই বলুক। বর্তমান বাংলাদেশ অনেক বদলে গেছে। ওয়ানডেতে বড় বড় দৈত্য বধের পর এখন মাশরাফিরা টি-টোয়েন্টিতেও অনেক ধারাবাহিক। সদ্য সমাপ্ত এশিয়া কাপে শ্রীলঙ্কা, পাকিস্তানের মত শক্তিশালী দলের বিপক্ষে দারুণ জয় পেয়েছে। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ভারতের বিপক্ষেও সমান তালে লড়ে হেরেছে। তাই সাম্প্রতিক সাফল্য ও শক্তির বিচারে অনেক এগিয়ে বাংলাদেশ।

তবে বাংলাদেশের শুভ সূচনার পথে সবচেয়ে বড় বাধা সেই ধর্মশালার কন্ডিশন। কারণ এ ধরণের পরিবেশ ও উইকেটে খেলে অভ্যস্ত নেদারল্যান্ডস। তাই বাংলাদেশকে ফেভারিট মানলেও, অঘটনের স্বপ্ন দেখছেন ডাচ অধিনায়ক পিটার বোরেন।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।

নেদারল্যান্ডস একাদশ (সম্ভাব্য): স্টিফেন মাইবার্গ, ওয়েসলে ব্যারেসি (উইকেটরক্ষক), বেন কুপার, টম কুপার, রোয়েলফ ভ্যান ডের মারওয়ে, টিম ভ্যান ডের গুগটেন, আহসান মালিক, লোগান ভ্যান বিক, পল ভ্যান মেকারেন, পিটার বোরেন (অধিনায়ক) ও মুদাসসার বুখারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ