• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে ১শ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

আটকসিসি নিউজ: একশত বোতল ফেন্সিডিল সোহেল (৩৫) নামের এক যুবককে আটক করেছে নীলফামারী র‌্যাব-১৩। আজ শনিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর শহরের রেলওয়ে স্টেশন থেকে ওই যুবককে ফেন্সিডিলসহ আটক করা হয়।

র‌্যাব-১৩ (সিপিসি-২) এর সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, পার্বতীপুর থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনে ফেন্সিডিল নিয়ে আসছিল সেই যুবক। গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় একশত বোতল ফেন্সিডিলসহ সোহেলকে আটক করা হয়। সোহেল ইসলামবাগ মহল্লার জোবায়েরের ছেলে। তাকে মামলা সহ সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ