• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জাতীয় শিশু দিবসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা কর্মসূচি

স্বাস্থ্যস্বাস্থ্য ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু দিবসের মূল আয়োজক।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নির্দেশে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ওই দিন সুবিধাজনক স্থান ও সময়ে ‘শিশু স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ সম্পর্কে আলোচনার আয়োজন করবে। দেশের সকল সরকারি হাসপাতালের পরিচালকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে।
এছাড়াও ওইদিন দেশের সকল সরকারি হাসপাতালে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে বহিঃবিভাগে স্বাস্থ্যসেবা প্রদান করবে।
গত ৯ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল শাখা-২ এর উপসচিব রেহানা ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে মহিলা ও শিশু মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু দিবসের এ সকল কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ