• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |

দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি

সিসিঢাকা: বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরিপত্র জারি করে এই পদে নতুনভাবে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

অব্যাহতি পাওয়া দুইজন হলেন- নাজনীন সুলতানা ও আবুল কাসেম।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদেরকে অর্থমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।

এছাড়া বাকি দুই ডেপুটি গভর্নরের পদে রয়েছেন সিতাংশ কুমার সুর চৌধুরীর (এস কে সুর চৌধুরী) ও আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডেপুটি গভর্নর সিতাংশ কুমার সুর চৌধুরীর চুক্তির মেয়াদ ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া আবু হেনা মোহাম্মদ রাজি হাসানের চুক্তির মেয়াদ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

সে সময় নাজনীন সুলতানার মেয়াদ ২০১৬ সালের ১৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হলেও তাকে অব্যাহতি দেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ