• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ব্লগার খুনে বিশ্ব সরব, ইমাম হত্যায় নীরব

এরশাদঢাকা: ব্লগার হত্যায় বিশ্বজুড়ে মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হলেও মসজিদের ইমাম-মুয়াজ্জিন হত্যায় নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদ বলেন, ‘ব্লগার হত্যায় সারা পৃথিবীর মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করছে। অথচ আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র প্রতিনিয়ত খুন-গুম হলেও এ নিয়ে কারো মাথাব্যথা নেই। কারণ তারা মুসলমান, মানুষ না।’

তবে ব্লগার খুনিদের বিচার চেয়ে তিনি বলেছেন, ‘আমি হত্যার পক্ষে নই। যেকোনো হত্যাই নিন্দনীয়।’

শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়নে বাংলাদেশ ইউনাইটেড পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘ধর্ম এবং আমাদের নবীকে (স.)-নিয়ে কটাক্ষ করার অধিকার কারও নেই। অন্য ধর্মের বিরুদ্ধে কেন আঘাত হানবেন? প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারো ধর্ম নিয়ে কটাক্ষ করা যাবে না। কিন্তু যেসব ব্লগার হত্যা হয়েছে তারা কি ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করেনি?’

বহির্বিশ্বের হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের দেশে না কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে? আপনাদের দেশে কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? আমাদের দেশ আমরা চালাব, আপনাদের কথা না শুনলেই আমরা জঙ্গি?’

এরশাদ বলেন, ‘জঙ্গি বলতেই আজ মুসলমানদের বোঝানো হয়। আমরা কেন আজ জঙ্গি হলাম। আফগানিস্তানে শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করলেন, এটা কি জঙ্গিবাদ নয়? তেলের কারণে ইরাককে ধ্বংস করে দিলেন, সাদ্দামকে হত্যা করলেন, কী দোষ ছিল সাদ্দামের? তেলের কারণে লিবিয়াকে ধ্বংস করলেন, গাদ্দাফিকে হত্যা করলেন। সিরিয়ার মানুষ জীবন বাঁচাতে আশ্রয় চেয়েছিল, আশ্রয় দেননি। এটা মানবাধিকার লঙ্ঘন নয়? মুসলমানরা এর প্রতিবাদ-প্রতিরোধ করলেই এটাকে জঙ্গিবাদ বলে প্রচার করা হয়।’

তিনি আরো বলেন, ‘ফিলিস্তান রাষ্ট্রভূমিকে ইহুদিদের কাছে দেওয়া হলো, সেখানেও হাজার হাজার নারী-শিশুকে হত্যা করা হলো, এটা কি জঙ্গিবাদ নয়?’

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ধর্ম ও রাসুলকে কটাক্ষ করলে কোন অবস্থাতেই আমরা সহ্য করব না।

কামরুল ইসলাম আরো বলেন, ইসলামের আলোকে ব্লগার হত্যা সঠিক কাজ নয়। যারা জঙ্গি তৎপরতা চালায়, তারা ইসলামের সৌন্দর্যকে নষ্ট করছে। দেশে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ধর্মের নামে যারা জঙ্গি তৎপরতা, গুপ্তহত্যা চালায় তারা প্রকৃত মুসলমান হতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ