• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |

ভারতে মন্দিরে ভয়াবহ আগুন: নিহত ৮০

Indiaআন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা রাজ্যের কোল্লামে একটি মন্দিরে অগ্নিকাণ্ডে অন্তত ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০০ জন।

রবিবার ভোর রাতে মন্দিরে ধর্মীয় উৎসব উপলক্ষে আতশবাজি ফোটানোর সময় অগ্নিস্ফুলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রবিবার ভোররাত সাড়ে ৩ টার দিকে কোল্লামের পারাভুর এলাকার পুত্তিঙ্গাল মন্দিরে ধর্মীয় উৎসব উপলক্ষে আতশবাড়ি পোড়ানো হচ্ছিল। এসময় অগ্নিস্ফুলিঙ্গ আতশবাজির স্তুপের এসে পড়লে আগুন ছড়িয়ে পড়ে।

সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়  ফায়ার সার্ভিস কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। সকাল ৮ টা পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী ৮০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহতদের থিরুভানাথাপুরাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় মন্দির প্রাঙ্গনে প্রায় ১০,০০০ লোক ছিল বলে পুলিশ কর্মকর্তারা জানান। কেরালার মুখ্যমন্ত্রী রমেশ চেন্নিথালা এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ