• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫টি খাবার যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে

ডালিমস্বাস্থ্য ডেস্ক: অনেকের জীবনে বড় একটি সমস্যা হয়ে দেখা দেয় যৌন আকাঙ্ক্ষা না থাকা। সমস্যা থেকে মুক্তি পেতে বিশেষ কিছু খাবারের ওপর ভরসা রাখতে পরামর্শ দিয়েছেন ‘গ্রেট সেক্স, নেচারালি’ বইয়ের লেখক ড. লরি স্টিলস্মিথ। বিশেষ করে নারীদের জীবনে যৌনতার প্রতি বিতৃষ্ণা চলে আসলে অন্য চিকিৎসার প্রয়োজন নেই। এর জন্যে ৫টি পরিচিত খাবারাই যথেষ্ট। এগুলো জাদুর মতো কাজ করে বলে জানান স্টিলস্মিথ।
১. ডালিম: বিশেষজ্ঞের মতে, ভায়াগ্রা ফল হলে তা নিঃসন্দেহে ডালিম হতো। নারী-পুরুষ উভয়ের দেহের রক্তবাহী শিরা-উপশিরাগুলোকে পরিষ্কার করে। রক্ত চলাচল বৃদ্ধি পায়। যৌনতাসংশ্লিষ্ট অঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পেলে আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়।
২. ব্রোকোলি: কপি পরিবারের সবুজ এই সবজিতে আছে ইনডোল-৩-কার্বোনিল। এটি দেহে ইস্ট্রোজেন নিঃসরণের মাত্রা বৃদ্ধি করে। এই হরমোন যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধিতে দারুণ সহায়ক। তবে অতিরিক্ত ইস্ট্রোজেন মানুষকে ক্লান্ত ও কর্কশ বানিয়ে দিতে পারে।
৩. মিষ্টি কুমড়ার বিচি: এটি খাদ্য তালিকায় সাধারণত থাকে না। কিন্তু যৌন আকাঙ্ক্ষায় অভাব দেখা দিলে এটি নিয়মিত খাওয়া জরুরি। মিষ্টি কুমড়ার বিচিতে আছে এল-ট্রিপটোফান যা দেহে সেরোটনিন নামক হরমোন বৃদ্ধিতে সহায়তা করে। যৌনস্বাস্থ্য সুষম করতে এটি এক কার্যকর নিউরোট্রান্সমিটার। এই বিচি সালাদ, অন্যান্য খাবার বা সিরিয়ালের সঙ্গে মিলিয়ে খাওয়া যায়।
৪. ব্লুবেরি: এই ছোট ছোট ফলে ডি-ম্যানোজ নামের চিনি রয়েছে। এই উপাদান যৌনাঙ্গের রক্তবাহী নালীর দেয়ালের স্বাস্থ্য ঠিকঠাক রাখে। এটি মূলনালীতে সংক্রমণও প্রতিরোধ করে।
৫. চকোলেট: স্টিলস্মিথ জানান, চকোলেটা এমনিতেই মেজাজ ভালো করে দেয় বলে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ মিলেছে। চকোলেটের ফেনেথাইলামাইন নামের উপাদান মানুষের মনে প্রেম জাগিয়ে তোলে। উপকারিতা পেতে হলে ডার্ক চকোলেট খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ।
সূত্র: এনওয়াই পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ