• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোয়ার্টার ফাইনাল থেকে বার্সার বিদায়

11111খেলাধুলা ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন তারা। গ্রুপপর্ব ও শেষ ষোলোতে বেশ দাপটের সঙ্গেইখেলেছে মেসি-নেইমার-সুয়ারেজরা।

শেষ আট তথা কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও তারা এগিয়ে ছিল (২-১ ব্যবধানে)। কিন্তু দ্বিতীয় লেগে তাদের সর্বনাশ হয়েছে। স্বদেশি ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২-০ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন লিগ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

অ্যাটলেটিকোর হয়ে দুটি গোলই করেছেন অ্যান্তোনিও গ্রিজমান। এই হারের ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হার মানে লুইস এনরিকের শিষ্যরা। পাশাপাশি ব্যর্থ হয় শিরোপা অক্ষুণ্ন রাখার মিশনে।

বুধবার দিবাগত রাতে ঘরের মাঠে দারুণ দলগত পারফরম্যান্স দেখায় দিয়েগো সিমিওনির শিষ্যরা। তার ফল হিসেবেই চ্যাম্পিয়নদের বিদায় করে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা।

ঘরের মাঠে অবশ্য গোল পেতে বেশ খানিকটা সময় নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৩৬ মিনিটে হেড দিয়ে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন গ্রিজমান (১-০)। এরপর ৮৭ মিনিটে অভিজ্ঞ খেলোয়াড় ইনিয়েস্তা দলের জন্য সমূহ বিপদ ডেকে আনেন। ডি বক্সের মধ্যে হ্যান্ডবল করেন তিনি। রেফারি তাকে হলুদ কার্ড দিয়ে তিরস্কার করার পাশাপাশি অ্যাটলেটিকোকে পেনাল্টি উপহার দেন। পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে বার্সেলোনার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন গ্রিজমান (২-০)।

ম্যাচে অবশ্য প্রায় সব দিক দিয়েই এগিয়ে ছিল বার্সেলোনা। বলের ৭৭ শতাংশ দখল ছিল তাদের কাছে। অন টার্গেটে ১৩টি শট নিয়েছিল কাতালানরা। তার ৪টি ছিল একেবারে গোলমুখে। অন্যদিকে অন টার্গেটে ৯টি শট নিয়েছিল অ্যাটলেটিকো। যার ৬টি ছিল গোলমুখে।

অ্যাটলেটিকো যেখানে ১টি কর্নার কিক পেয়েছে, সেখানে এরিকের শিষ্যরা পেয়েছে ৪টি। কিন্তু সেগুলো থেকে কোনো সুবিধা আদায় করে নিতে পারেনি। উভয় দলের খেলোয়াড়রা ৪টি হলুদ কার্ডের দর্শন পেয়েছেন। তবে ফাউলের দিক দিয়ে এগিয়ে ছিল অ্যাটলেটিকো। ম্যাচে বার্সা যেখানে ১০টি ফাউল করেছে, সেখানে স্বাগতিকরা করেছে তার দ্বিগুণ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ