ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যালয় আসার পথে জোর পূর্ব্বক এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার আসামীকে পুলিশ গ্রেফতার না করায় বৃহস্পতিবার বালারহাট বাজারে ঘন্টাব্যাপি ৪ বিদ্যালয়ের সহস্রাধীক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বক্তব্য রাখেন, বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরেন্দ্র চন্দ্র গোস্বামী পলটু ঠাকুর, বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলহাজ্ব তোফাজ্জল হোসেন চৌধুরী, আলহাজ্ব আব্দুল গফুর, মোঃ হাসেন আলী, মুসাব্বের আলী মুছা প্রমুখ। এ সময় ফুলবাড়ি বালারহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল সোমবার সকাল পৌনে ১০টার দিকে পশ্চিম বালাটারী গ্রামের মোঃ মোকছেদুলের মেয়ে বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে গ্রামের মেঠোপথ দিয়ে বিদ্যালয়ে আসার সময় পুর্ব ফুলমতি গ্রামে আসলে ওৎঁ পেতে থাকা একই গ্রামের মোঃ গাজিবর রহমানের ছেলে লম্পট মোঃ মিঠু মিয়া (২৮) পথ আগলিয়ে তাকে জোর পূর্ব্বক পাশের ভুট্টা ক্ষেত নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির আর্ত্ম চিৎকারে পাশের হাক্কু মিয়া, দুলালসহ অনেকেই এসে তাকে উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে মা মনোয়ারা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯এর ৪ খ ধারা মোতাবেক থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৫।
এব্যাপারে ফুলবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল হোসেন জানান, আসামীকে গ্রেফতার করার জন্য আমরা জোর তৎপরতা অব্যাহত রেখেছি।