• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাকিবদের কলকাতার জয়

আইপিএলখেলাধুলা ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের টার্গেটটা খুব বড় ছিল না। ২০ ওভারে ১৬১ রান। গৌতম গম্ভীর ও রবীন উথাপ্পা যে ফর্মে আছে তা অনায়াসেই এই রান তাড়া করা সম্ভব।

কিন্তু আজ যে উথাপ্পা ডাক মারলেন। আর গম্ভীরও ১১ রানে রান আউটে কাটা পড়লেন। এরপর কলকাতার সমর্থকরা কিছুটা হলেও আশাহত হন।

কিন্তু কেন জানত দুঃসময়ে ত্রাতা হয়ে দাঁড়াবেন সূর্যকুমার জাদব। তার ৪৯ বলে ৬ চার ও ২ ছক্কার করা ৬০ রানে ভর করে ১৯.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা। তার পাশাপাশি ৩৬ রানের ইনিংস খেলেন ইউসুফ পাঠান।

সাকিব আল হাসান বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। আউট হয়েছেন মাত্র ৩ রানে।

এদিকে কলকাতার ৮টি উইকেটের ৬টি নিয়েছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের তিন বোলার মরকেল, পেরেরা ও ভাটিয়া। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন জাদব।

এর আগে রাইজিং পুনে সুপারজায়ান্টসদের ১৬০ রানের ইনিংসে ব্যাট হাতে ৬৭ রান করেন আজিঙ্কা রাহানে। ৩১ রান করেন স্মিথ। আর অপরাজিত ২৩ রান আসে ধোনির ব্যাট থেকে।

বল হাতে কলকাতার সাকিব আল হাসান, নারিন, সতীষ ও উমেশ যাদব ১টি করে উইকেট নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ